রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিআরবিতে প্রকৃতি ধ্বংসকারী প্রকল্প বাস্তবায়নের চেষ্টা থেকে সরে আসতে হবে: পিপলস ভয়েস
রাজু চৌধুরী (চট্টগ্রাম)
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:২৫ পিএম   (ভিজিট : ৪৪০)
X

চট্টগ্রামের একমাত্র উন্মুক্ত প্রাকৃতিক পরিসর সিআরবিতে আবারও বেসরকারি হাসপাতাল ও মেডিকল কলেজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পরিবেশবাদী সংগঠন- পিপলস ভয়েস। সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, অবিলম্বে গণবিরোধী ও প্রকৃতি ধ্বংসকারী এই প্রকল্প বাস্তবায়নের চেষ্টা থেকে সরে আসতে হবে। 

পিপলস ভয়েস সভাপতি শরীফ চৌহান ও সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আতিকুর রহমান বলেন, চট্টগ্রাম শহরের কেন্দ্রে প্রাণ-প্রকৃতির আধার এবং ঐতিহাসিক স্মৃতি বিজড়িত সিআরবিতে পরিবেশ বিরোধী কোন প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চট্টগ্রামবাসী মেনে নিবে না। অতীতের সরকারও এরকম উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছে। শুধু চট্টগ্রাম নয় সারাদেশের এমনকি সারা বিশ্বের বাংলাদেশীরা সিআরবিতে হাসপাতাল না করার দাবিতে তখন সোচ্চার হয়েছিল। প্রয়োজনে আবারও সব শ্রেণিপেশার মানুষকে সাথে নিয়ে সর্বাত্মক আন্দোলন গড়ে তেলা হবে। 

নগরায়নের চাপে বন্দর নগরী চট্টগ্রামে উন্মুক্ত পরিসর কমতে কমতে হাতে গোনো দুয়েকটিতে ঠেকেছে। একটি শহরে যতটুকু উন্মুক্ত স্থান থাকতে হয় সে তুলনায় এই শহরে প্রাকৃতিক পরিসর নেই বললেই চলে। এতে পরিবেশের ভারসাম্য ব্যাপক মাত্রায় বিনষ্ট হচ্ছে। এই প্রেক্ষিতে সরকারের উচিত চট্টগ্রাম শহরে উদ্যান গড়ে তোলা এবং বিদ্যামান প্রাকৃতিক সুরক্ষায় ব্যবস্থা করা। তা না করে উল্টো হাসপাতালের মত স্থাপনা গড়ে তোলার চেষ্টা আত্মঘাতী। 

জনমত উপেক্ষা করে সিআরবিতে বেসরকারি হাসপাতাল করার চেষ্টা ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে চট্টগ্রামবাসী রুখে দিয়েছিল। ৪৮৩ দিন ধরে সেই আন্দোলন পৃথিবীর ইতিহাস পরিবেশ রক্ষার আন্দোলনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। 

সরকারের প্রতি আহ্বান সিআরবিতে ব্রিটিশ বিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেয়া উচিত। পিপলস ভয়েস আশা করে, সরকার জনমতকে প্রাধান্য দিয়ে আবারও বেসরকারি হাসপাতাল স্থাপনের মত কোন উদ্যোগ নেবে না। অন্যথায় পরিবেশ বিরোধী এই প্রকল্প বাস্তবায়ন ঠেকাতে আবারও চট্টগ্রামের মানুষ আন্দোলন করতে বাধ্য হবে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝