রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমন্বয়ক হাসনাতকে দেখতে সিএমএইচে বিমান বাহিনীর প্রধান
প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৪:৫৪ পিএম   (ভিজিট : ১৬২)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। গত ২৪ আহস্ট রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত তিনি।

মঙ্গলবার (২৭ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে দেখতে মঙ্গলবার সিএমএইচ পরিদর্শনে যান বিমানবাহিনী প্রধান।

এসময় বিমানবাহিনী প্রধান হাসনাত আব্দুল্লাহর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।


আ. দৈনিক / কাশেম

Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝