রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৯৬৮ শিশু, মৃত্যু ২
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ৬২)
X

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহসহ হামে আক্রান্ত হয়েছে ৯৬৮ শিশু। এর মধ্যে হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন ৮৮৮ জন এবং নিশ্চিত হামরোগে আক্রান্ত হয়েছেন ৮০ জন। একই সময়ে হাম সন্দেহে একজন এবং নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৮৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১৪ হাজার ৩৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮০ জন এবং গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দুই হাজার ৪৮৯ জন।   

১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন নয় হাজার ৪৬৩ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন সাত হাজার ২২ জন।

   
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৪ জনের।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে এক জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৪৫ জনের। 

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝