রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৪০ থেকে ৪৫ যাত্রী নিয়ে পদ্মায় বাস: ২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার
গোয়ালন্দ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৯:১০ পিএম   (ভিজিট : ৭৫)
X

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১১ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩নং পন্টুনে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের বাসটি ফেরিতে ওঠার সময় এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শী, নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটিতে চালক ও সহকারীসহ প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার মুহূর্তে বাসটি আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর নদীতে তলিয়ে যায়। 

ঘটনার পরপরই প্রাণ বাঁচাতে ১১ জন যাত্রী কোনোমতে সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ বাকি যাত্রীদের উদ্ধারে ব্যাপক তল্লাশি শুরু করেছে।


উদ্ধার অভিযানে সহায়তার জন্য রাজবাড়ী ফায়ার সার্ভিসের পাশাপাশি পাটুরিয়া ও আরিচা ঘাট থেকেও অভিজ্ঞ ডুবুরি দল এসে যোগ দিয়েছে। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানিয়েছেন, তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন। 

তবে ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছালেও প্রাথমিক উদ্ধার কাজ শুরু করতে বিলম্ব হওয়ায় নিখোঁজদের স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধার কাজ নির্বিঘ্ন করতে বর্তমানে জেলা পুলিশ, সেনাবাহিনী, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস একযোগে কাজ করছে।

ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার অভিযান তদারকি করছেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা প্রশাসক সুলতানা আক্তার জানিয়েছেন, উদ্ধারকারী জাহাজ হামজা কাজ করছে এবং নিখোঁজদের সন্ধানে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে। বর্তমানে ঘাট এলাকায় নিখোঁজদের স্বজনদের আহাজারিতে এক শোকার্ত পরিবেশ বিরাজ করছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝