সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শ্রীলঙ্কায় উদ্ধারের পর ইরানি নাবিকদের ফ্রি ভিসা দিচ্ছে
ডেস্ক নিউজ
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:৪৮ এএম   (ভিজিট : ৭২)
X

শ্রীলঙ্কা তাদের জলসীমার বাইরে সরিয়ে আনা ইরানি নাবিকদের জন্য এক মাসের বিনামূল্যের ভিসা দেওয়ার পরিকল্পনা করছে।  দেশটির জননিরাপত্তা মন্ত্রী আনন্দা উইজেপালা জানিয়েছেন, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের সরকার ফ্রি ভিসা দেবে। কারণ তাদের নিজ দেশে ফিরতে কিছুটা সময় লাগতে পারে।

গত শনিবার ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস বুশেহর থেকে ২০৪ জন নাবিককে শ্রীলঙ্কা নৌবাহিনীর একটি ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি শ্রীলঙ্কার কাছ থেকে সহায়তা চেয়েছিল।

এর আগে বুধবার শ্রীলঙ্কা উপকূলের কাছে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা ডুবে যায়। এতে ৮০ জনের বেশি নাবিক নিহত হন।

শ্রীলঙ্কা নৌবাহিনী জানিয়েছে, এ ঘটনায় ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৮৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার কোনো সাবমেরিনের টর্পেডো হামলায় একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটল।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝