ফরিদপুর মেডিকেল হাসপাতাল ,এখন ডাষ্টবিলে পরিনত
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের ঐতিহ্যবাহী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালটি এখন ময়লা আবর্জনার ডাষ্টবিনের পরিনত হয়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে চলছে ইচ্ছা মতো। দক্ষিণ বঙ্গের ২১ টি জেলা থেকে স্বাস্থ্য সেবা নিতে এ হাসপাতালে ছুটে আসে মানুষ কিন্তু সঠিক সময় রোগীরা সেবা পাচ্ছে না। আপনারা অনেকেই জানেন এই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। দুঃখের বিষয় জারা দুর্নীতির সাথে জড়িত এবং দুর্নীতি করিয়েছে তাদের কিছুই হয়নি।
এ নিয়ে বহুবার লেখা লেখি হয়েছে। তদন্ত হয়েছে মামলা হয়েছে তার পরে ও অপরাধিরা পার পেয়ে গেছে। কোটি কোটি টারার যন্ত্রপাতি কিনেছে সেই যন্ত্রপাতি পুরাতন এবং নষ্ট,ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিপূর্ন যন্ত্রপাতি জন্য টেন্ডার হয়েছে ঠিক কিন্তু হাসপাতালে নেই, আছে শুরু কাগজে কলমে। শতাধিক এর বেশি ডাক্তার থাকলেও বেশি ভাগ ডাক্তারা থাকে না উপস্থিতিতে নিজ ইচ্ছামতো হাসপাতালে আসে আর যায়। বতর্মান হাসপাতালের পরিচালক তার সাথে তো কথা বলা যায় না। ফোন করলে ফোন রিসিভ করে না শুধু তাই নয়।ফরিদপুরের মেডিকেল এর বেশির ভাগ ডাক্তারা ফোন ধরেনা।
এ সকল ডাক্তাররা নিজেদের বিশাল কিছু ভাবেন। রোগীদের কোন সময় দেয় না,নাম মাত্র হাসপাতালে এসে কোন রকম সয়ম কাটিয়ে নিজ চেম্বারে চলে যায়। নাম প্রকাশ না করার শর্তে অবসরপ্রাপ্ত একাধিক ডাক্তাররা জানান তারা যখন ডাক্তারী করেছে তখন তারা রোগীদের সেবা দিয়েছে শতভাগ আর এখনকার ডাক্তারা সেবা তো দুরের কথা ঠিকমত কথা বলা যায় না,তারা আরো বলে স্বাস্থ্য সেবার মান ফিয়ে আনতে হলে ডাক্তারা কোন সংগঠন করতে পারবেনা।
এ সংগঠনের নাম ব্যবহার করে যতো অপকর্ম আছে করতে থাকে। বতর্মান মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর দৃষ্টি দেওয়ার আহবান জানান ফরিদপুর বাসী এর সাথে নিরপেক্ষ তদন্ত করে পৃর্বের দুর্নীতি বিচারের আওতায় আনা হয়। এবং পরিপূর্ণ যন্ত্রপাতি গুলো হাসপাতালে থাকে।
আ. দৈ./কাশেম




















