নগর ভবনে অভিনন্দন জানালেন কর্মকর্তা ও কর্মচারীরা
ডিএনসিসির নুতন প্রশাসক সুরাইয়া পরিচিতি সভায় চমক দেখালেন, ফুল গ্রহণ করেননি
আবুল কাশেম:

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক সরকারের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কর্মকর্তা এবং কর্মচারীরা। তবে তিনি করো ফুল গ্রহণ করেননি। সবাইকে আপন করে নিয়ে খোলামনে কথা বলেছেন।
এদিকে নতুন প্রশাসক সুরাইয়া আক্তার জাহানকে তার দপ্তরে গিয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সহসভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বুলেটের নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ। সাক্ষাতকালে সংগঠনের নেতারা বিভিন্ন চাহিদা ও দাবির বিষয়ে কথা বলতে চাইলে প্রশাসক তাদেরকে বলেন এসব নিয়ে পৃথকভাবে খোলামেলা আলোচনা করা হবে। তাদের চাহিদা পুরনের চেষ্টা করবেন বলেও আশ্বস্ত করেন। ওই সময় প্রশাসকের দপ্তরে উপস্থিত ছিলেন ডিএনসিরি সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোম্মদ আসাদুজ্জামান। আজ সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ নতুন প্রশাসক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোম্মদ আসাদুজ্জামানসহ উপস্থিত কর্মকর্তাদের মিষ্টি মুখ করান।
সূত্র মতে, এরআগে আজ সকাল ১০ টায় ডিএনসিসির নতুন প্রশাসক সুরাইয়া আক্তার জাহান নগর ভবনের ৬ষ্ঠতলায় সভা কক্ষে বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নিয়ে এক পরিচিত সভা করেন। ওই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। প্রশাসক ডিএনসিসির বাস্তব চিত্র জানার জন্য পৃথকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত জানিয়েছেন। এরই অংশ হিসেবে আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) সব আঞ্চলিক কর্মকর্তাদের নিয়ে নগর ভবনে সভা করবেন। এরপর প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের নিয়ে বসবেন। ধারা বাহিকভাবে প্রশাসক ডিএনসিসির রাজস্ব বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং বর্জ্য ব্যস্থাপনা বিভাগসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে পৃথক ভাবে সভা করবেন।
আ. দৈ./কাশেম




















