রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন কমিশনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মামুনুল হক
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৩ পিএম   (ভিজিট : ৯৯)
X

নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে উদ্ভূত পরিস্থিতির দায় কমিশনকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

তিনি বলেন, নির্বাচন কমিশন যদি যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে সৃষ্ট পরিস্থিতির দায় কমিশনকেই নিতে হবে। তিনি তার কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত থাকবেন এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতেও পিছপা হবেন না।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি ঢাকা-১৩ আসনের নির্বাচনি ফলাফল ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন।

লাইভ বক্তব্যে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অতিক্রান্ত হয়েছে। সেদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।


এ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যজোটের পক্ষ থেকে তারা যৌথভাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মোট ২৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। আলহামদুলিল্লাহ, দেশের জনগণ ও ভোটাররা তাদের প্রত্যাশা অনুযায়ী সাড়া দিয়েছেন এবং ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তিনি বলেন, এই নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ আসন ছিল ঢাকা-১৩। এই আসনটি দেশ, জাতি ও ইসলামপ্রিয় জনগণের কাছে বিশেষ আগ্রহের বিষয় ছিল। সারাদিন ভোটগ্রহণ চলার পর গভীর রাতে তাকে পরাজিত ঘোষণা করা হয়। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটি নীতিগত অবস্থান গ্রহণ করেছি। তা হলো—বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির মতো নির্বাচন হারলেই ফলাফল প্রত্যাখ্যানের পথে না যাওয়া।

নির্বাচন-পরবর্তী পরিস্থিতিকে স্বাভাবিকভাবে গ্রহণ করার মানসিকতা যা আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া ও বক্তব্য ইতোমধ্যে গণমাধ্যমে এসেছে।

তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নির্বাচনের কিছু ভয়াবহ চিত্র সামনে আসছে বলে দাবি করেন মামুনুল হক। তিনি বলেন, দেশের স্বার্থে, গণতান্ত্রিক পরিবেশ রক্ষার স্বার্থে এবং জনগণের ভোটাধিকার সংরক্ষণের স্বার্থে এসব বিষয় আর উপেক্ষা করা সম্ভব হচ্ছে না। জনগণ দীর্ঘদিন অপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করেছে, আবেগ ও উচ্ছ্বাস নিয়ে নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচনের আশায় ভোট দিয়েছে। কিন্তু বহু জায়গায় সেই আবেগের প্রতি চরমভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়েছে এবং জনগণের সঙ্গে তামাশা করা হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝