রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা
ডেস্ক নিউজ
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৬:৫৫ এএম   (ভিজিট : ৪৬)
X

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের সরাসরি  অভিযানে চট্টগ্রাম নগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি ও বিক্রির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে।  গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নগরের মাদারবাড়ি এলাকার যুগি চাঁন্দ মসজিদ লেইনে এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে অভিযানে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানের সময় কয়েকটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি করা হচ্ছিল। এ ছাড়া খাদ্য প্রস্তুতে বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক ব্যবহার এবং নিম্নমানের খাদ্যদ্রব্য বিক্রির অভিযোগও পাওয়া যায়।

এ কারণে যুগি চাঁন্দ মসজিদ লেইনের ডেইলি পিউর ফুড অ্যান্ড এগ্রো প্রোডাক্টকে ৩০ হাজার টাকা এবং ব্লু-বেরি বেকারি-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আ. দৈ./কাশেম  


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝