সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরের সালথায় ছিনতাইকারীরা মাছ ব্যবসায়ী উৎপলকে হত্যা করেছে
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৪ পিএম  আপডেট: ০৫.১২.২০২৫ ৪:৩৯ পিএম  (ভিজিট : ৭৪)
X

ফরিদপুরের সালথায় উৎপল সরকার (২৬) কে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। 
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) ভোররাতে উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের কালিতলা ব্রীজের পাশে এই ঘটনা ঘটে। 

নিহত মাছ ব্যবসায়ী উৎপল সরকার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে। তার ৩ বছরের একটি সন্তান রয়েছে।

পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় আজ অনুমান ভোর সাড়ে চারটার দিকে রনকাইলের বাড়ি থেকে ব্যাটারী চালিত ভ্যানে করে গোপালগঞ্জের মকসুদপুরে মাছ কিনতে যাচ্ছিল উৎপল সরকার। আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের কালীতলা ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ৩/৪ জন ছিনতাইকারী অটোতে এসে মাছ ব্যবসায়ী উৎপলের ভ্যান গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ভ্যান চালক ফিরোজ মোল্লাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রীজের রেলিং এর  সাথে বেঁধে রাখে। পরে মাছ ব্যবসায়ী উৎপল সরকারের সাথে থাকা টাকা  ছিনিয়ে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় ছিনতাই-কারীরা। 

 এ বিষয়ে সালথা থানার ওসি তদন্ত মোঃ মারুফ হাসান রাসেল জানান, সংবাদ পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে   আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝