বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ফরিদপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ‘কর্মবিরতি’: ভোগান্তিতে রোগীরা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৪:১০ পিএম  আপডেট: ০৩.১২.২০২৫ ৪:১৫ পিএম  (ভিজিট : ৯৫)
X

১০ম গ্রেড (২য় শ্রেণি) পদমর্যাদা বাস্তবায়নের দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা  আজ বুধবার  (৩ ডিসেম্বর) সকাল থেকে অর্ধদিনব্যাপী কর্মবিরতি পালন করছে।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এই কর্মবিরতির ফলে হাসপাতালের প্যাথলজি বিভাগসহ সরকারি বিনামূল্যে ওষুধ সরবরাহ সেবা বন্ধ রয়েছে, যার কারণে ফরিদপুর অঞ্চলের সাধারণ রোগী ও সেবাগ্রহীতারা চরম ভোগান্তিতে পড়েছেন।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অভিযোগ, সমশিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও কেবল তাদেরকেই ১০ম গ্রেড ( ২য় শ্রেণি) পদমর্যাদা থেকে বঞ্চিত রাখা হয়েছে। তারা উল্লেখ করেন যে অন্যান্য ডিপ্লোমা কোর্সধারীদের মধ্যে ডিপ্লোমা প্রকৌশলীরা ১৯৯৪ সাল, ডিপ্লোমা নার্সরা ২০১১ সাল এবং অনুরূপভাবে ডিপ্লোমা কৃষিবিদরা ২০১৮ সালেই এই পদমর্যাদায় উন্নীত হয়েছেন। অথচ সমশিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও অতীব পরিতাপের বিষয় যে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড (দ্বিতীয় শ্রেণী) দাবীটি আজও বাস্তবায়িত হয়নি। দীর্ঘকাল ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকার কারণেই তারা এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।

দাবি আদায়ের লক্ষ্যে এর আগে গত ৩০ নভেম্বর দুই ঘণ্টার জন্য কর্মবিরতি পালন করা হয়েছিল। তবে তাতে কোনো ফল না আসায় আজ অর্ধদিবসের কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনরতরা হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি কর্মসূচি অব্যাহত রাখব এবং পরে আরো জোরদার কর্মসূচি দিব।" এর ধারাবাহিকতায় আগামীকাল ৪ ডিসেম্বর সারাদিনব্যাপী পূর্ণ কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

কর্মবিরতির ফলে সাধারণ সেবা গুরুইতারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারি হাসপাতালগুলোতে জরুরি প্যাথলজি সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বন্ধ থাকায় বিশেষ করে ফরিদপুরসহ পার্শ্ববর্তী জেলাগুলোর রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পেতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এবং তারা দ্রুত এই সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝