সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে কারাগারে হাজতিকে পিটিয়ে হত্যার অভিযোগ
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৭:৪৩ পিএম  আপডেট: ২৮.১১.২০২৫ ৭:৪৫ পিএম  (ভিজিট : ৬৮)
X

এক হাজতিকে জামালপুর জেলা কারাগারে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। কারাগারের জেল সুপার মো. গোলাম দস্তগীর সাংবাদিকদের বলেন,গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর রাতে ওই হাজতিকে ঘুমের মধ্যে মাথায় আঘাত করা হয়। শুক্রবার সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

নিহত পাগলা হযরত (২৫) দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারী গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে। তিনি মাদক মামলায় কারাগারে ছিলেন। কারাগার কর্তৃপক্ষ জানায়, রহিদুর মিয়া নামে এক হাজতি হযরতকে টয়লেটের দরজার কাঠ দিয়ে মাথায় একাধিকবার আঘাত করেন। রহিদুর (৪০) বকশীগঞ্জ উপজেলার দত্তেরচর গ্রামের বাসিন্দা।

হযরতকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কারাগারের জেল সুপার গোলাম দস্তগীর বলেন, কী কারণে হাজতিকে পিটিয়ে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান জেল সুপার।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝