বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বিশ্ব ডায়াবেটিস দিবসের আলোচ নায় বক্তারা
টাইপ-১ ডায়াবেটিস রোগীদের চিকিৎসা,শিক্ষা কর্মস্থানের নিশ্চিতের দাবী
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৭:৪৯ পিএম  আপডেট: ২৭.১১.২০২৫ ৮:০৩ পিএম  (ভিজিট : ১০৮)
X

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিশু ও কিশোর ডায়াবেটিস সচেতনতায় পিডিআরসির বিশেষ আয়োজনে বাডাস সভাপতি ও জাতীয় অধ্যাপক এ. কে. আজাদ খান বলেছেন, ডায়াবেটিস রোগীদের চিকিৎসার পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অন্তর্ভুক্তির নিশ্চয়তা নিশ্চিত করা একটি সামগ্রিক সামাজিক দায়িত্ব। 

এটি খরচ নয়, এটি একটি বিনিয়োগ। তিনি বলেন, শুধু অসুস্থ মানুষের চিকিৎসা করাই যথেষ্ট নয়, বরং সুস্থ সমাজের জন্য সবার শিক্ষা, কর্মসংস্থান এবং সমাজে অংশগ্রহণের সুযোগ তৈরি করাও জরুরি। 

আজ  বৃহস্পতিবার  (২৭ নভেম্বর) য়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বাডাস)-এর  পেডিয়াট্রিক ডায়াবেটিস কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার (পিডিআরসি)' এর উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উপলক্ষে  শিশু ও কিশোর ডায়াবেটিস বিষয়ে আলোচনা ও সচেতনতামূলক কর্মসূচির অনুস্টানে তিবি এ কথা বলেন। 

 পিডিআরসি'র পরিচালক ড. বেদৌরা জাবীন অনুস্টানে তার বক্তৃতায় বলেন, রোগীদের চিকিৎসার পাশাপাশি তাদের শিক্ষা কর্মসংস্থান ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। টাইপ-১ ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি একটি বিশাল চ্যালেঞ্জ।

অনুস্টানে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন বাডাস সেক্রেটারি জেনারেল মোঃ সায়েফ উদ্দিন, বারডেম মহাপরিচালক প্রফেসর মির্জা ফয়সাল,ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মি. অ্যান্ডারস বি. কার্লসেন, নোভো নরডিস্ক ফার্মার জিএম ড. মোহাম্মদ রিয়াদ মামুন প্রধানি, প্রফেসর জাকির হোসেন, লাইন ডিরেক্টর, এনসিডিসি ডিজিএইচএস এবং ইউনিসেফ এর প্রতিনিধি ড. এমদাদ হোসেন। 
অনুস্টানে টাইপ-১ ডায়াবেটিস আক্রান্ত তরুণ-তরুণীরা ভিডিওগ্রাফি ও সরাসরি অভিজ্ঞতা শেয়ারিংয়ের মাধ্যমে তাদের কর্মজীবনের চ্যালেঞ্জ ও সাফল্যের গল্প তুলে ধরেন। এছাড়া "ইডিয়াল পেশেন্ট, পেরেন্ট ও স্টাফ অব দ্য ইয়ার" পুরস্কার প্রদান করা হয়।

আ. দৈ./কাশেম/ এস রহমান


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝