বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সিলেটে সবজির বাজারে চড়া, দিশেহারা ক্রেতারা
রাধে মল্লিক তপন, সিলেট
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৭:১৭ পিএম   (ভিজিট : ৪৩০)
X

আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর সিলেটে সবজির বাজারে কিছুদিন স্বস্তি ফিরলেও এখন আবার আগুনরে মত জ্বলছে সবজির বাজার দর। অতিরিক্ত চড়া দামে সবজি কিনে ক্রেতাদের মধ্যে বাড়ছে অসন্তোষ। ক্রেতারা বলছেন, মাছ, মাংসের সাথে সবজি নিত্যে প্রয়োজনীয় বাজার। কিছুদিন আগে দাম কমলেও এখন আবার এত বেশি দামে কেনা সম্ভব হচ্ছে না। ফলে ক্রেতারা ক্ষোভে ফেঠে উঠছেন। নগরের বন্দর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে বাজারে গিয়ে দেখা যায়, কাঁচামরিচ ৪০০ প্রতি কেজি টাকা, বেগুন প্রতি কেজি ৯০ টাকা, লুবি প্রতি কেজি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১৮০ টাকা, শসা প্রতি কেজি ৬০ টাকা, কেরেলা প্রতি কেজি ৮০ টাকা, ফুলকপি প্রতি কেজি ১৫০ টাকা, মুকি প্রতি কেজি ৬০ টাকা, ঢেরস প্রতি কেজি ৬০ টাকা, সিম প্রতি কেজি ২৫০ টাকা, মুলা প্রতি কেজি ৬০ টাকা, কাকরুল প্রতি কেজি ১০০ টাকা, ধনিয়া প্রতি কেজি ২৫০ টাকা, পেঁপে প্রতি কেজি ১৪০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬৫ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, পুইশাক প্রতি আটা ৪০ টাকা, কলমি শাক ২০ টাকা, লাল শাক ২০ টাকা। এছাড়া প্রতি কেজি আলু ৬০ টাকা, পেঁয়াজ ১২০ টাকা, রসুন ২০০ টাকা, আদা ৩৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।ব্রয়লার মুরগি প্রতি কেজি ১ থেকে ১৫০ টাকা, পাকিস্তানি মুরগি ২৮০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়।

সবজির দামের সাথে মাছের অতিরিক্ত দামের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। ক্রেতারা জানান, সবজির দাম সাধ্যের মধ্যে থাকলেও মাছের দাম ধরাছোঁয়ার বাইরে।অমর নামের এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি মেকানিকের কাজ করি ভাই, সীমিত কাটা আমার আয় হয় তাছাড়া এখন শাক-সবজি কেনে সব টাকা খরচ হয়ে যায় তাহলে বাকি বাজার কিনবো কোথাথেকে। তবে আশা করি নতুন সরকার আমাদের মতো মধ্যে আয়ের মানুষের কথা একটু হলেও চিন্তা করবেন।

জয়নাল নামের আরেক ক্রেতা বলেন, বিগত সরকারের সময় বাড়তি দাম দিয়ে সব কিছুই কিনতে হয়েছে। বর্তমান সরকার আসার পর কছিুদিন শাক-সবজি, মাছ, মাংসের কিছুদা দাম কমেছিলো এখন আবার আগের মতই সব কিছুর দাম। বাজারে আসি ঠিকই কিন্ত দাম বেশী থাকায় খালি হাতে অনেক সময় বাসায় ফিরতে হয়।

সুনীল মোদী বলেন, দাদা আমরা সারাদিন খেঁটে সামান্য কয়টা টাকা বেতন পাই তা দিয়ে সংসার চালানোটা এখন কঠিন। মাছ-সবজি না কিনলেও হয় না আবার সকল জাতের মাছ-সবজি কেনাটাও সম্ভব হয়না। বাজারে মাছ-সবজির যে দাম তাতে দেখলেই মন ভরে যায় পেট ভরার কথা এখন আর চিন্তা করিনা।

এদিকে সবজি ব্যবসায়ীরা বলছেন সরকার পতনের পর কিছুদিন সবজির দাম কম ছিলো তাই কমদরে শাক-সবজি বিক্রি করেছি। এখন আড়তে পরিপূণ্য মাল আসছে না আমরা অতিরিক্ত দাম দিয়েই আড়ৎ থেকে মাল কিনতে হয় তাই ক্রেতাদের কাছে কমদরে বিক্রি তরা সম্ভব হচ্ছে না।

 আ. দৈ. /কাশেম /মল্লিক


Advertisement
Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝