রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অভিনয়ে নিয়মিত হওয়ার লক্ষ্যে দেশে ফিরছেন তানজিয়া জামান মিথিলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৮:১৩ পিএম   (ভিজিট : ১৬৫)
X

মিস ইউনিভার্সের ৭৪তম আসরের প্রতিযোগিতা শেষে আজ সোমবার থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। মিস ইউনিভার্সে মুকুট না জিতলেও কোটি কোটি মানুষের মন জিতেছেন। পিপলস চয়েসে ১২১ দেশের প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়েছেন তিনি।

থাইল্যান্ড থেকে দেশে ফেরার আগে ভবিষৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা আলাপ করেছেন মিথিলা। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, দেশে ফিরে অভিনয়ে নিয়মিত হতে চান। ইতোমধ্যে বেশ কিছু ছবির প্রস্তাব পেয়েছেন।

মিথিলার কথায়,‘আমি এখন সিনেমায় অভিনয় নিয়ে ভাবছি। সিরিয়াসলি ভাবছি। নিয়মিত অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। ভুলভাল কোনো প্রজেক্টে যুক্ত হতে চাইনি। ভালো একটি গল্প দিয়ে দেশের সিনেমায় অভিষেক হোক—এটাই আমার চাওয়া।’ 



মুকুট না জিতলেও দেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছেন তিনি। দর্শকের ভালোবাসাকে নিজের সবচেয়ে বড় অর্জন মনে করছেন মিথিলা। তিনি বলেন, ‘আমি পিপলস চয়েজে খুব ভালো করেছি—এটা সবাই জানেন। জায়গা করে নিয়েছি সেরা ৩০–এ। আবার ক্লোজডোর ইন্টারভিউয়ে ১২১ দেশের প্রতিযোগীর মধ্যে পঞ্চম হয়েছি। সেখানে ফাতিমাকেও পেছনে ফেলতে পেরেছি! সব মিলিয়ে অসাধারণ কিছু অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। একই সঙ্গে নিজের ঘাটতির জায়গাগুলোও বুঝতে পেরেছি।’

মডেল তানজিয়া জামান মিথিলা বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। সিনেমাটি পরিচালনা করেন বলিউডের নির্মাতা ও ফটোগ্রাফার হায়দার খান। এটি রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষাতে নির্মিত হয়েছে। প্রযোজনা করছে লায়ন প্রোডাকশন। এতে তার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। 


আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝