সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্র প্রতিষ্ঠায় মব ভায়োলেন্স পরিহার করতে হবে: মির্জা ফখরুল
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪:৫৭ পিএম  আপডেট: ১৯.১১.২০২৫ ৫:২৯ পিএম  (ভিজিট : ১৩৭)
X

রাজধানীর গুলশানে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ‘মব ভায়োলেন্স’ বা গণ-হিংসার রাজনীতি থেকে সরে আসতে হবে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় দেয়া হচ্ছে, আর অন্যদিকে মবক্রেসি বা ভায়োলেন্স তৈরি করা হচ্ছে—এটা কীসের ইঙ্গিত, বুঝতে পারছি না। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ মহল ওই রায়ের গুরুত্ব কমিয়ে দিতে ভিন্নদিকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্কভাবে খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

দেশকে গণতন্ত্রের পথে ফেরানোর তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে না চাইলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন জরুরি। এজন্য বিএনপিসহ গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন


সংস্কার প্রসঙ্গে ফখরুল বলেন, এককভাবে সংস্কারের দাবি করা সংকীর্ণতার প্রকাশ; বিএনপি দীর্ঘদিন ধরেই প্রয়োজনীয় সংস্কারের কথা বলে আসছে। তিনি আরও বলেন, দেশ এখন একটা ট্রানজিশনাল অবস্থায় আছে। শুধু নির্বাচনই শেষ কথা নয়; নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা ও কালচার পুনর্গঠনই বড় চ্যালেঞ্জ।টেকসই রাষ্ট্র গড়তে বিচার বিভাগ, সংসদ, গণমাধ্যম ও প্রশাসনকে স্বাধীন ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বিএনপি মহাসচিব।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জিয়া পরিষদের নেতা অধ্যাপক বি এম নাগিব হোসেন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ অন্যরা। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝