রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে
ফরিদপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মিস্টদের মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪:৫৬ পিএম  আপডেট: ১৯.১১.২০২৫ ৪:৫৮ পিএম  (ভিজিট : ৬২)
X

সারা দেশের ন্যায় ফরিদপুরেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসিদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে তরুণ পেশাজীবীদের সম্মিলিত ব্যানারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধন কর্মসূচিতে এ সময় বক্তারা,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সারাদেশের হাসপাতাল সমূহে কর্মরত স্বাস্থ্য সেবার সাথে জড়িত রোগ নির্ণয়কারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মিস্টদের পদমর্যাদা ১১তম থেকে দশম গ্রেডে উন্নত করনের দাবি জানান।

বক্তারা আরো বলেন, জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা শর্তেও তিন দশকেও তাদের এই বৈষম্য দুর করা হয়নি।

স্বাস্থ্য উপদেষ্টার মৌখিক ঘোষণা অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে দাবি আদায়ের লক্ষ্যে আগামী তে কর্মবিরতির মত কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। এ সময় সরকারি হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজি ও ফার্মিস্টরা ঘন্টা ব্যাপী মানববন্ধনে অংশ নেয়।   


আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝