সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচনী সততার আহ্বান, স্বপ্ন ও পতাকা বেচবেন না: নাসীরুদ্দীন
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৮:৫৫ পিএম   (ভিজিট : ৯৪)
X

একটি সিটের বিনিময়ে স্বপ্ন আর পতাকা বিক্রি না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।সোমবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান নাসীর। 

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না।’এর আগে বিকেলে তিনি নিজেদের কার্যালয়ে একটি সভায় অংশ নেন।

সেখানে বলেন, “জাতীয় নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতের বাইরে একটি ‘সংস্কার জোট’ হবে। জোট গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।”
ওই সভায় তিনি আরো বলেন, ‘যদি জুলাই সনদের আইনি ভিত্তি না হয় এবং নির্বাচন যদি পিছিয়ে যায়, তাহলে আপনারা দুই দল (বিএনপি ও জামায়াত) নির্বাচন পেছানোর জন্য দায়ী থাকবেন। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের একটি পদ্ধতি বের করে ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য পদক্ষেপ নিতে হবে।

ইতিমধ্যে সমঝোতার ডেডলাইন শেষ।’কারো বুকে দাঁড়িপাল্লার ব্যাজ থাকুক বা ধানের শীষের; বুঝেশুনে গিয়ে সংস্কার জোটে ভোট দিয়ে আসার আহ্বানও জানান নাসীর।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝