রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মরিচ ছিটিয়ে ডাকাতি, নারীকে ২৫ সেকেন্ডে ২০ থাপ্পড় দোকানির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৮:৩৮ পিএম   (ভিজিট : ১৪৪)
X

ভারতের গুজরাটে স্বর্ণ দোকানির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির চেষ্টা করেছেন এক নারী। ওই সময় নারী ডাকাততে শায়েস্তা করতে ২৫ সেকেন্ডের মধ্যে ২০ বার থাপ্পড় মারেন তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ৩ নভেম্বর এ ঘটনা ঘটে। ডাকাতি চেষ্টার ঘটনার সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে সম্প্রতি এটি ভাইরাল হয়।

ওই ডাকাত তার মুখ দোপাট্টা দিয়ে ঢেকে ক্রেতা সেজে দোকানে ঢোকেন। এর কয়েক মুহূর্ত পরই দোকানির চোখে মরিচের গুঁড়া ছুড়ে মারেন তিনি। দোকানি বিষয়টি বুঝতে সঙ্গে সঙ্গে ওই নারীকে ধরে একের পর এক চড় দিতে থাকেন।

এনডিটিভি জানিয়েছে, মরিচের গুঁড়া ওই দোকানির চোখে লাগেনি। তাই ভয়াবহ ডাকাতি থেকে তিনি বেঁচে যান। ঘটনা বুঝতে পেরে নারীকে থাপ্পড় মারতে মারতে বাইরে নিয়ে যান তিনি।

পুলিশ জানিয়েছে, ডাকাতি চেষ্টার শিকার হলেও দোকানি কোনো ধরনের মামলা করেননি। তবে পুলিশ স্ব-উদ্যোগে সিসিটিভির ফুটেজ দেখে নারী ডাকাতকে শনাক্তের চেষ্টা করছে।

আহমেদাবাদ পুলিশ মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ ব্যাপারে এক পোস্টে লিখেছেন, “এই ঘটনায়, দোকানির সঙ্গে আমাদের কর্মকর্তারা দুইবার দেখা করেছেন। কিন্তু তিনি আনুষ্ঠানিক কোনো মামলা করতে চান না। তা সত্ত্বেও পুলিশ নিজে তদন্ত শুরু করেছে এবং সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত ও আটকের চেষ্টা করছে।”

দোকানি কেন মামলা করতে চাচ্ছেন না সেটি স্পষ্ট করে জানায়নি পুলিশ। সূত্র: এনডিটিভি

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝