মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
অভিশংসনে ক্ষমতাচ্যুত হলেন পেরুর প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১:২২ পিএম   (ভিজিট : ৮১)
X

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বেড়ে চলা সহিংস অপরাধ এবং সরকারবিরোধী ক্ষোভের মধ্যে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তেকে কংগ্রেসের ভোটে পদচ্যুত করা হয়েছে। এটি তার বিরুদ্ধে প্রথম সফল অভিশংসন হলেও এর আগে মোট আটবার তাকে সরানোর চেষ্টা ব্যর্থ হয়েছিল।

বৃহস্পতিবার গভীর রাতে অনুষ্ঠিত ভোটে দেশটির একক কক্ষবিশিষ্ট সংসদের ১৩০ সদস্যের মধ্যে ১২৪ জন বলুয়ার্তের অপসারণের পক্ষে ভোট দেন। এর আগে, সংসদে চারটি আলাদা অভিশংসন প্রস্তাব উত্থাপন করা হয় এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়, কিন্তু তিনি সংসদে হাজির হননি। এর ফলে কংগ্রেস সরাসরি ভোটাভুটিতে যায় এবং অভিশংসনের সিদ্ধান্ত নেয়।

এই রাজনৈতিক অস্থিরতা চরমে ওঠে যখন ঘটনার কিছু ঘণ্টা আগেই রাজধানী লিমায় একটি কনসার্টে গুলিবর্ষণের ঘটনা ঘটে, যা জনমনে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। ২০২২ সালের ডিসেম্বরে তৎকালীন প্রেসিডেন্টকে অপসারণের পর বলুয়ার্তে ক্ষমতায় আসেন। কিন্তু তার শাসনামলে খুন, চাঁদাবাজি ও সহিংস অপরাধ বাড়তে থাকে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রায় ৬ হাজার ৪১টি হত্যাকাণ্ড ঘটেছে, যা ২০১৭ সালের পর সর্বোচ্চ। একইসঙ্গে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত চাঁদাবাজির অভিযোগ জমা পড়ে প্রায় ১৬ হাজার—গত বছরের একই সময়ের তুলনায় যা ২৮ শতাংশ বেশি।

এক সামরিক অনুষ্ঠানে প্রেসিডেন্ট বলুয়ার্তে অপরাধ বৃদ্ধির জন্য আংশিকভাবে অবৈধ অভিবাসীদের দায়ী করেন। তিনি বলেন, এই ধরনের অপরাধ দীর্ঘদিন ধরে চলে আসছে এবং সীমান্তের দুর্বল নিয়ন্ত্রণের কারণে অবৈধ অভিবাসনের মাধ্যমে তা আরও বিস্তৃত হয়েছে।

অভিশংসনের আগে প্রধানমন্ত্রী এদুয়ার্দো আরানা সংসদে বলুয়ার্তের পক্ষ নিয়ে বলেন, এই প্রস্তাব সমস্যার সমাধান নয়, বরং তা আরও জটিলতা সৃষ্টি করতে পারে। তবে তার বক্তব্য কংগ্রেস সদস্যদের অবস্থানে কোনো পরিবর্তন আনতে পারেনি। সূত্র : রয়টার্স।



আ.দৈ/ওফা



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝