রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৩ ভাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১২:২২ পিএম   (ভিজিট : ১৫২)
X

এবার বেড়েই চলেছে ডেঙ্গু সংক্রমণ। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা গেছেন নয়জন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪২ জন।

 এদিকে ডেঙ্গু প্রতিরোধে সরকারের সমন্বয়ের অভাব দেখছেন বিশেষজ্ঞরা। অক্টোবরে প্রকোপ বেশি হওয়ায় জনসাধারণকে বেশি সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।


স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৩ ভাগ। মৃত্যুর হার বেড়েছে প্রায় ১৭ ভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে এ বছরের জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ৪৯ হাজার ৯০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। মারা গেছেন ২১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ড. জাকির হোসাইন জানান, রোববার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন নয়জন। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪২ জন। ডেঙ্গু প্রতিরোধে সরকার যেভাবে কাজ করছে তাতে পরিস্থিতির উন্নতি হবে না। এতে সরকারের সমন্বয়ের অভাব রয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলেন, অক্টোবর মাসে ডেঙ্গুর প্রকোপ বেশি হওয়ায় নাগরিকদের এখন অধিক সচেতন থাকতে হবে।


আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝