রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী হয়রানি, দুদকের অভিযান
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৯:৪৬ পিএম  আপডেট: ০৩.১০.২০২৫ ৯:৪৮ পিএম  (ভিজিট : ৭০)
X

দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে দুদকের দিনাজপুর জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

 তিনি জানান, গত ৩০ সেপ্টেম্বর অভিযান পরিচালনাকালে দুদক কর্মকর্তারা দেখতে পান, ওই হাসপাতালে রোগীদের সেবা প্রদানে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক উপস্থিত নেই। চিকিৎসক উপস্থিত না থাকায় রোগীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া রোগীদের খাবার সরবরাহে নানাবিধ অনিয়ম এনফোর্সমেন্ট টিমের নিকট পরিলক্ষিত হয়। অভিযানকালে উক্ত হাসপাতালের দায়িত্বরত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে উদঘাটিত অনিয়মসমূহ সম্পর্কে অবহিত করা হয় এবং তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

 অভিযানকালে অন্যান্য অভিযোগ সংক্রান্ত প্রাসঙ্গিক রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত তথ্য ও রেকর্ডপত্র পর্যালোচনা শেষে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।


আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝