সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
দেশের পুনর্গঠনে অংশ নিতে প্রবাসীদের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৯ এএম   (ভিজিট : ১১৩)
X

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) এনআরবি কানেক্ট ডে’ উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস প্রবাসীদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে জুলাই বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তনগুলোকে এগিয়ে নিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে নিউইয়র্কে আয়োজিত এনআরবি কানেক্ট ডে'র অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যোগ দিলে মুহুর্মুহু করতালি আর স্লোগানে স্বাগত জানান প্রবাসীরা।

প্রধান উপদেষ্টার বক্তব্যে ঘুরে ফিরে আসে বাংলাদেশের প্রসঙ্গ। এসময় এক বছর আগে তিনি কী পরিস্থিতিতে সরকার গঠন করেছিলেন তা উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশে এখন পুনর্গঠনের কাজ চলছে। প্রবাসীরা যে যেখানেই আছেন দেশের জন্য কাজ করতে হবে।”

প্রবাসীদের পাঠানো অর্থ রেমিট্যান্সের ২১ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি অর্জনে অবদান রাখার জন্য বিদেশে থাকা বাংলাদেশিদের প্রশংসা করেন ড. ইউনূস। তিনি বিনিয়োগ—বান্ধব পরিবেশ তৈরিতে তার সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার পাশে ছিলেন তার সফরসঙ্গী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তারা বাংলাদেশ প্রশ্নে সবাইকে এক থাকার ওপর জোর দেন।

এর আগে অনুষ্ঠানে দীর্ঘদিন প্রবাসে থাকা বিএনপি নেতা হুমায়ূন কবীর, যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র ডক্টর নাকিবুর রহমান ও এনসিপি নেতা ডা. তাসনিম জারা প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর উপস্থাপনায় আইন উপদেষ্টা আসিফ নজরুল এতে বক্তব্য রাখেন।



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝