রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০১ এএম  আপডেট: ২৭.০৯.২০২৫ ৯:৪৪ এএম  (ভিজিট : ৮৬)
X

ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছেই। এডিস মশাবাহিত এই রোগের প্রকোপ আগামী এক মাসে আরো বাড়বে বলে আশঙ্কা চিকিৎসকদের। এদিকে, মহাখালী ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ রোগীদের। পাশাপাশি ফলের দাম বেশি থাকায় সন্তানকে সুস্থ করে তুলতে হিমশিম খেতে হচ্ছে পরিবারগুলোকে।

ডেঙ্গু পরিস্থিতি আবারও নতুন মোড় নিয়েছে। এতো দিন ডেঙ্গুর ধরনে ব্যাথা ও জ্বরের লক্ষণ থাকলেও নতুন ধরনে যোগ হয়েছে ডায়রিয়া। নতুন এই ধরনটির সংক্রমণ বেড়েছে।

সংক্রমণের হার শুধু বাড়ছেই না, আক্রান্তের অনুপাতে ডেঙ্গুতে মৃত্যুহার আগের দুই বছরের চেয়েও বেশি। যা ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুতি ও ব্যবস্থাপনায় বড় ধরনের ঘাটতির ইঙ্গিত দেয়।

ডেঙ্গুর ধরন পাল্টে যাওয়ায় আগের ধরনের অ্যান্টিবডি নতুন ধরনের ডেঙ্গু রোগীদের শরীরে অকার্যকর। ডায়রিয়ার মতো নতুন উপসর্গ রোগ দ্রুত শনাক্তে বাধা সৃষ্টি করছে।

ঢাকা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণের হার ২৬ শতাংশ। কিন্তু মোট মৃত্যুর ৬৩ শতাংশই হয়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। জটিলতা নিয়ে ঢাকার বাইরে থেকেও রোগীরা আসছেন এখানকার হাসপাতালে। ডেঙ্গু এখন আর মৌসুমী রোগ নয়, বছরব্যাপী স্বাস্থ্যগত হুমকি হয়ে দাঁড়িয়েছে।


আ.দৈ/ওফা



Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝