রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জ সিভিল সার্জনকে ওএসডি
সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৪:৪২ পিএম   (ভিজিট : ১৯২)
X

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রামপদ রায়কে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর)দিবাগত রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়।

বুধবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ফ.ম ওবায়দুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তবে কোন কারণে তাকে ওএসডি করা হলো সে বিষয়ে কিছু বলেননি।

এর আগে ২০২১ সালের ৮ এপ্রিল টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) থেকে পদোন্নতি পেয়ে ডা. রামপদ রায় সিরাজগঞ্জ সিভিল সার্জন হিসেবে যোগদান করেন। এরপর স্বাস্থ্য বিভাগের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে যান বলে গুঞ্জন রয়েছে।

আ. দৈ./ কাশেম/আশরাফ


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝