বিশেষ প্রোমোশন
১২ কর্মীকে নতুন মডেলের আইফোন দিলেন ব্যবসায়ী
আন্তর্জাতিক ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে এক ব্যবসায়ী নতুন আইফোন কিনে চমক দেখালেন তার কর্মীদের। আইফোনের সর্বশেষ মডেল বাজারে আসতেই দুবাইয়ের দোকান থেকে একাই ১২ কর্মীর জন্য কিনে নিলেন মোট ১৭টি আইফোন। এর মধ্যে সর্বশেষ আইফোন এয়ার এবং প্রো ম্যাক্স মডেলও রয়েছে।
মোহাম্মদ ড্যানিশ নামের ওই ব্যবসায়ী জানান, তিনি ভিন্ন ভিন্ন পিকআপ কন্টাক্ট ব্যবহার করে এতগুলো আইফোন সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।
তিনি বলেন, ‘আমি এখানে একটি কোম্পানি পরিচালনা করি। এই আইফোনগুলো আমার কর্মীদের বিশেষ উপহার হিসেবে দেওয়া হবে। লঞ্চের উত্তেজনার অংশ হয়ে টিমকে পুরস্কৃত করার এটি দারুণ একটি উপায়।’
আইফোন শোরুমের ফ্লোরে ছিল ভিন্ন রকমের উৎসবমুখর পরিবেশ। কেউ নতুন ফোন হাতে নিয়ে রঙ মিলাচ্ছেন, কেউ আবার অ্যাপলের স্টাফদের সঙ্গে ছবি তুলছেন। দোকান থেকে বের হয়ে অনেকেই যেন মূল্যবান সম্পদ হাতে পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত ছিলেন। এ বছর সবচেয়ে বেশি চাহিদা ছিল ‘কসমিক অরেঞ্জ’ রঙের আইফোনের প্রতি।
এই আয়োজনকে ঘিরে কর্মীদের মধ্যে যেমন আনন্দ ছড়িয়ে পড়েছে, তেমনি সাধারণ গ্রাহকরাও নিজেদের নতুন ডিভাইস হাতে নিয়ে নতুন আইওএস আর ক্যামেরার বৈশিষ্ট্য পরীক্ষা করতে উদগ্রীব হয়ে উঠেছেন।
সূত্র: গালফ নিউজ
আ.দৈ/ওফা




















