রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে পরিত্যক্ত ডোবা থেকে ষাটোর্ধ্ব ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
এহসান রানা , ফরিদপুর
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৮:৩৯ পিএম   (ভিজিট : ২৩৭)
X

ফরিদপুরের নগরকান্দা সদর বাজারের পরিত্যক্ত ডোবায় ভেসে থাকা ষাটোর্ধ ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ( ৭  অক্টোবর)  সকালে উপজেলা টেলিফোনে এক্সচেঞ্জ অফিসের সামনের একটি পরিত্যক্ত ডোবা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

ফরিদপুরের নগরকান্দা থানার অফিসার ইনচার্জ সফর আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সদর বাজারের একটি পরিত্যক্ত ডোবা থেকে ষাটোর্ধ্ব ব্যক্তির অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত উদ্ধারকৃত মরদেহের নাম পরিচয় জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেলে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আ. দৈ / কাশেম / রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝