রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু নিয়ে আতঙ্ক নয়, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসাসেবীদের
খোকন তালুকদার
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৩ পিএম   (ভিজিট : ১০২)
X

সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেক রোগী মারা যাওয়ার খবরও পাওয়া যাচ্ছে। গত শুক্রবার (১২ সেপ্টেম্বর)  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু কর্নারে ভর্তি হওয়ার ১ ঘন্টা পর মারা গেছেন আম্বিয়া নামের এক রোগী।

 এখানকার দায়িত্বরত নার্স জানান, খুব সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়েছিলেন আম্বিয়া। তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে রোগীদের সেবা দিয়ে থাকি। এদিকে  ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসা সেবার সাথে জড়িতরা। তারা বলছেন, বাড়ির আশপাশ পরিস্কার রাখতে হবে, যেন মশার বংশবিস্তার না হতে পারে। এছাড়া মশার সংক্রমণ থেকে বাঁচতে সবসময়  মশারী টানিয়ে ঘুমাতে হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪০২ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত এক নার্স বলেন, যদি কেউ আক্রান্ত হযে যায়, তবে স্বভাবিক চিকিৎসার পাশাপাশি পুষ্টিমাণসমৃদ্ধ এবং তরল খাবার বেশি বেশি খেতে। পূর্ণমাত্রায় রেস্ট নিতে হবে। তাহলে দ্রুতই সুস্থ হয়ে উঠবে রোগী। 

এদিকে নরসিংদীর টঙ্গীবাড়ী উপজেলা থেকে বাবা এবং ছেলে একসঙ্গে আক্রান্ত হয়ে ভর্তি হন ঢাকা মেডিকেলে। তারা  পাশাপাশি বিছানাতেই ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। 

নেত্রকোনা জেলা থেকে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। আগের চেয়ে কিছুটা সুস্থবোধ করছেন বলে জানান তিনি।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝