রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪৭ জন ভর্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৬:১৮ পিএম   (ভিজিট : ১৩৮)
X

ডেঙ্গুর প্রকোপ কমেনি। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৭ জন।

শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ১০০ জন ঢাকার এবং বাকি ১৪৭ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২৮ হাজার ২০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৬ হাজার ৭৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৪ জনে।

ডেঙ্গুর প্রকোপ থেমে নেই, বরং বছর জুড়েই রোগটি দেখা দিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক ও কীটতত্ত্ববিদরা।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. আতিকুর রহমান বলেন, “ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলেই সংক্রমণ বাড়ে। তাই জনসচেতনতার পাশাপাশি ঘরবাড়িতে মশা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া জরুরি।”

এদিকে কীটতত্ত্ববিদ ডা. মনজুর চৌধুরী মনে করছেন, “শুধু মাইকিং, জেল-জরিমানা বা লোক দেখানো সচেতনতায় কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে, দক্ষ জনবল দিয়ে নিয়মিত মশকনিধন কার্যক্রম চালাতে হবে।”

প্রসঙ্গত, ২০২৩ সালে বাংলাদেশে ডেঙ্গুর ইতিহাসে সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়—যা দেশে ডেঙ্গুজনিত মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝