সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
হাইকোর্টে ঢোকার সময় ইয়াবা-মদ-হেরোইনসহ তরুণ আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৭:৩৩ পিএম   (ভিজিট : ১৬৪)
X

রাজধানীর হাইকোর্ট চত্বরে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটেছে। আদালত ভবনে প্রবেশের সময় মাদকসহ এক তরুণকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ইয়াবা, মদ, হেরোইনসহ নানা ধরনের অবৈধ দ্রব্য উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পাশ দিয়ে অ্যানেক্স কোর্ট বিল্ডিংয়ে প্রবেশের মুখে সন্দেহজনক আচরণের ভিত্তিতে ওই তরুণকে তল্লাশি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তার কাছ থেকে চার পিস ইয়াবা, একটি মদের বোতল, সিগারেটের মধ্যে লুকানো হেরোইন, পাঁচটি মোবাইল ফোন এবং বেশ কয়েকটি গ্যাস লাইট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম খন্দকার হাফিজুর রহমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, তিনি অবৈধভাবে মাদকসহ আদালত এলাকায় প্রবেশের চেষ্টা করছিলেন। তবে তার এ কাজের উদ্দেশ্য বা মাদক বহনের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, তাকে আটক রেখে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং বিস্তারিত তদন্তের পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝