রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে
ডিএসসিসিতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৬:৩৫ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৫ ৬:৪৩ পিএম  (ভিজিট : ১৪৯)
X

ছাত্র জনতার জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনায় অংশ নিয়েছেন প্রশাসক মো. শাহজাহান মিয়া।  আজ  শনিবার (৯ আগস্ট) সকালে ডিএসসিসি অঞ্চল-৮ এর ৬৬ নম্বর ওয়ার্ডে ডেমরা থানা এলাকায় পরিচালিত এই বিশেষ অভিযান রিচালিত হয়েছে। এই অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের ৬ শতাধিক কর্মী এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

 অভিযানকালে ড্রেন, নর্দমা ও ফুটপাতের ময়লা পরিষ্কার ও মশার ওষুধ প্রয়োগ করা হয়। জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দা, রেড ক্রিসেন্ট এবং  বিডি ক্লিন সদস্যদের  অংশগ্রহণে জনসচেতনতামূলক একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। এছাড়াও মশক নিয়ন্ত্রণে এলাকার নির্মাণাধীন ভবনের জমা পানিতে এডিস মশার লার্ভা আছে কি না তা পরীক্ষা করে ভবন মালিকদের সতর্ক করা হয়।

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মো. শাহজাহান মিয়া এলাকাবাসীকে যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার জন্য আহবান জানিয়ে বলেন, আপনারা নির্ধারিত জায়গায় ময়লা জমিয়ে রাখবেন, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সে ময়লা সংগ্রহ করবে। এলাকাবাসী দায়িত্বশীল আচরণ করলে, তার সুফল তারা পাবেন। এলাকাবাসীর সমস্যা সমাধানে, দলমত নির্বিশেষে একটি নাগরিক কমিটি গঠনের কথা বলেন, যার মাধ্যমে এলাকার সমস্যাগুলো আমাদের জানাবেন, সকলে মিলে সেসব সমস্যার সমাধান করব।

পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জহিরুল ইসলাম,প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আ. দৈ./কাশেম  



Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝