রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুর্নীতির অভিযোগ
এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুরের ফ্ল্যাটসহ ১২ হিসাব ফ্রিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৪:৫৫ পিএম  আপডেট: ২৯.০৭.২০২৫ ৪:৫৯ পিএম  (ভিজিট : ১১২)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্তাভাজন ও প্রভাবশালী আমলা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের নামে রাজধানীর রমনায়া তিন কোটি ৬৫ লাখ টাকার ৩,২৭৬ বর্গফুটের একটি ফ্ল্যাট ক্রোক করার আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ আদালত। একইসঙ্গে নজিবুর রহমানের ৭টি ব্যাংক অ্যাকাউন্ট ও ৫টি বিও অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিয়েছেন উক্ত আদালত।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপপরিচালক খায়রুল হক এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট মো. নজিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অনুসন্ধানকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায়, অভিযোগ সংশ্লিষ্ট মো. মজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে স্থাবর/অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এ সম্পদ অর্জনের বিষয়ে তাদের কোনো বৈধ উৎসের তথ্য পাওয়া যায়নি।

আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট মো. নজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে স্থাবর/অস্থাবর সম্পদসমূহ বিক্রি করে হন্ডির মাধ্যমে বিদেশে পাচার বা অন্যত্র স্থানান্তর হস্তান্তর করার প্রচেষ্ঠা চালাচ্ছেন। এ সম্পদ অন্যত্র হস্তান্তর/স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে। ফলে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এ সম্পদগুলো অবিলম্বে ক্রোক ও ফ্রিজ করা প্রয়োজন। তার আগে, গত বছরের ৭ অক্টোবর তাকে রাজধানীর রমনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝