সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা শামীম সাঈদীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৬:৫৩ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৫ ৭:০৩ পিএম  (ভিজিট : ৯৯)
X

পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে ও সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ শামীম সাঈদী বলেছেন, আপনারা যদি মনে করেন বিএনপি ও জামায়েতে ইসলামীর এদেশে অস্তিত্ব নেই তাহলে আপনারা ভুল করবেন। আওয়ামী লীগ ভারতের দালাল দল হিসেবে পরিচিতি পেয়েছিল। তাই তাকে ভারতেই আশ্রয় নিতে হয়েছে। তারা যেন পুনরায় এদেশে আসতে না পারে সেজন্য আমরা আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে থাকব। 

আজ শনিবার  (২৬ জুলাই) দুপুরে পিরোজপুরের নেছারাবাদে তৃণা কমিউনিটি সেন্টারে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলার উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতাদর্শের কোনো নেতাকর্মীদের নামে কোনো ধরনের দুর্নীতি নেই। কাউকে অন্যায়ভাবে হয়রানি করে হামলা ও মামলা বাণিজ্য করেছে এ ধরনের কোনো প্রমাণ দেখাতে পারবেন না। জামায়াতে ইসলাম কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। শামীম সাঈদী বলেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় কত অপপ্রচার করা হয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা তাকে হত্যা করেছে আল্লাহ তাদের বিচার এই মাটিতেই করবে।

তিনি আরও বলেন, পিরোজপুর-২ আসনের আপামর জনগণ ইসলামে বিশ্বাসী। যেখানে নেছারাবাদে সর্বোচ্চ ভোটব্যাঙ্ক নামে পরিচিত। আপনারা আমাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করলে এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব এবং বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থানের সৃষ্টি করব।

নেছারাবাদ উপজেলা আমির মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আব্দুর রশিদের সঞ্চালনায় এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের মো. অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি মো. জহিরুল হক, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি ড. আব্দুল্লাহ আল মাহমুদ, ঢাকাস্থ নেছারাবাদ উপজেলা সেক্রেটারি ও ঢাকা আদাবর থানার আমির আল আমিন সবুজসহ নেছারাবাদ ফোরামের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝