রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাইলস্টোন স্কুলের আহতদের চিকিৎসা দিতে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ টিম এসেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৪:১৭ পিএম  আপডেট: ২৩.০৭.২০২৫ ৪:২০ পিএম  (ভিজিট : ১১৮)
X

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পসে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান প্রশিক্ষণকালে বিধ্বস্ত হয়। গত ২১ জুলাই ওই ঘটনায় ৩২ জনের মুত্যু এবং দেড় শতাধিক শিক্ষার্থী দগ্ধ ও আহত হয়েছে। মারাত্বক আহতদের সুচিকিৎসায় সহায়তা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাকএর নেতৃত্ব একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছেন। 

গতকাল মঙ্গলবার (২২ জুলাই) রাতেই তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা স্বাগত জানান। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশি মেডিকেল টিমকে পরামর্শ ও সহায়তা দিতে ডা. চোং সি জ্যাক বাংলাদেশে এসেছেন। তার এই আগমন আহতদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ বুধবার আরও তিনজন বিশেষজ্ঞ বাংলাদেশে আসছেন। তারা হলেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান ও লিম ইউ হান জোভান।
এর আগে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমঝোতা স্মারক (এমওইউ) রয়েছে। দুর্ঘটনার পর আহতদের চিকিৎসায় এই হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের পাঠানো কেস রিপোর্টের ভিত্তিতেই চিকিৎসক দলটি বাংলাদেশে আসছে। তারা ঢাকায় এসে পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর প্রয়োজনে কাউকে বিদেশে চিকিৎসার সুপারিশ করলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝