রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্র জনতার গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি
বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ডিএসসিসিতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৩:৩৮ পিএম  আপডেট: ১২.০৭.২০২৫ ৫:১৪ পিএম  (ভিজিট : ১৩৩)
X

ছাত্র জনতার গণঅভ্যুত্থান স্মরণে জুলাই মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কর্মসূচি পালন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

আজ শনিবার (১২ জুলাই) ডিএসসিসি অঞ্চল-৫ এর অভয় দাস লেন-নারিন্দা-ওয়ারী তৎসংলগ্ন এলাকায় পরিচালিত এ অভিযানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী । নেতৃত্বে ছিলেন প্রশাসক মো. শাহজাহান মিয়া। পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধান এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

আজ সকাল ০৬ টায় এ পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থানা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের ছয় শতাধিক কর্মী  এবং স্থানীয় জনগণ এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ড্রেন, নর্দমা ও ফুটপাতের ময়লা পরিষ্কার ও মশার ঔষধ প্রয়োগ করা হয়। এছাড়া, জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে জনসচেতনতামূলক একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। 

পরিচ্ছন্নতা প্রোগ্রাম চলাকালীন সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, "নগরের পরিচ্ছন্নতার জন্য সবচেয়ে বড় প্রয়োজন আমাদের সকলের একত্রে কাজ করা। শুধু সিটি কর্পোরেশন বা সরকারের একার পক্ষে কাজ সাসটেইনেবল হয় না"। বর্ষাকাল সিটি কর্পোরেশনের জন্য চ্যালেঞ্জিং উল্লেখ করে সচিব বলেন জলাবদ্ধতা নিরসনে এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে। 

 প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, " ছাত্র জনতার গণঅভ্যুত্থান স্মরণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জুলাই মাসব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।" নগরবাসী-ডিএসসিসি-গণমাধ্যম সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে আশাবাদ ব্যক্ত করে প্রশাসক বলেন বিগত বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের ইতিবাচক ফলাফল ইতোমধ্যে দৃশ্যমান হওয়া শুরু করেছে।


আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝