রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ফ্রি হার্ট ক্যাম্প
প্রকাশ: রোববার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩৭ পিএম  আপডেট: ২৯.০৯.২০২৪ ৭:৪৭ পিএম  (ভিজিট : ১৯১)
X

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প"। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) মহাখালী রাওয়া’র বিপরীতে হাসপাতাল প্রাঙ্গনে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ফ্রি হার্ট ক্যাম্প চলছে। 

এতে বিনামূল্যে রোগীদের বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দিচ্ছেন ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল এর চিফ কার্ডিওভাসকুলার থোরাসিক স্পেশালিষ্ট সার্জন প্রফেসর ডাঃ নাসির উদ্দিন আহমেদ, চিফ অব ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি অধ্যাপক ডাঃ খন্দকার কামরুল ইসলাম, সিনিয়র ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক (ডা.) অমল কুমার চৌধুরী, ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট - ডাঃ সানিয়া হক; মেডিসিন বিশেষজ্ঞ ও ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট - ডাঃ এম এ হাসনাত; কার্ডিওভাসকুলার সার্জন - ডাঃ রোমেনা রহমান; হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডাঃ রেজওয়ানা সিদ্দিক, পেডিয়াট্রিক ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাঃ রেজওয়ানা রিমা এবং ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডাঃ আব্দুল জাব্বার জীবন।

একইদিনে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডে ব্রাহ্মণবাড়িয়াবাসীদের জন্য অনুরুপ “ফ্রি হার্ট ক্যাম্প” চলছে, যেখানে বিনামূল্যে রোগীদের বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দিচ্ছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল হক (হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ)।  বিজ্ঞপ্তি

আ. দৈ./কাশেম/ রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝