সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালীতে ৪ অস্ত্রধারীকে গণপিটুনির পর যৌথবাহিনীকে সোপর্দ, একজনের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩৯ পিএম   (ভিজিট : ২২৪)
X

নোয়াখালী সদর উপজেলায় গণপিটুনি দিয়ে চারজন অস্ত্রধারীকে যৌথবাহিনীর হাতে তুলে দেয় স্থানীয়রা। আটককৃতরা হলেন, পূর্ব চরমটুয়া ইউনিয়নের বাসিন্দা মো. সহিদ (৪৩), জামাল (৪৩), জাবেদ (২৮) ও রিয়াদ (২৮)। আহত অবস্থায় আটককৃত চারজনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সহিদ নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পূর্ব চরমটুয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, পূর্ব চরমটুয়া ইউনিয়নের মো. আবদুস সহিদ নামের এক ব্যক্তির কাছে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। এ ছাড়াও তিনি বিভিন্ন মাদকদ্রব্যের পাইকারি বিক্রেতা। তার সাথে আরো তিনজন সহযোগী রয়েছেন। এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়।

খবর পেয়ে ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন ইফতেখার আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি পিকআপ এবং পুলিশের একটি পিকআপ নিয়ে যৌথ অভিযানে যায়। সে সময় একটি শটগানসহ তাদেরকে আটক করা হয়। গুরুতর আহত অবস্থায় চার জনকেই ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮ টার দিকে সহিদের মৃত্যু হয়েছে। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি ৪ জনকে আটক ও একজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়রা চারজনকে গণপিটুনি দিয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আ. দৈনিক/ কাশেম/সাদ্দাম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝