রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‌' বাংলাদেশ থেকে আইপিপিএফ'এর সদস্য প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেল পিএসটিসি '
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৫:১৪ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৫ ৫:২৬ পিএম  (ভিজিট : ২৬২)
X

 যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) উন্নয়নে অঙ্গীকারবদ্ধ প্রতিষ্ঠান পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) এখন থেকে ইন্টারন্যাশনাল প্ল্যান্ড প্যারেন্টহুড ফেডারেশন (আইপিপিএফ)-এর সদস্য প্রতিষ্ঠান (Member Association - MA) হিসেবে স্বীকৃতি পেল

গত ২০ জুন লন্ডনে অনুষ্ঠিত IPPF বোর্ড সভায় PSTC-এর সদস্যপদ চূড়ান্তভাবে অনুমোদিত হয়। এর আগে IPPF-এর মেম্বারশিপ কমিটি এই অনুমোদন প্রদান করে। এই স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে PSTC-এর গভর্নিং বডির চেয়ারপারসন সানজিদা ইসলাম-কে পাঠানো এক চিঠির মাধ্যমে জানানো হয়,যা প্রদান করেন IPPF-এর মহাপরিচালক ড. আলভারো বার্মেজো।

ড. নূর মোহাম্মদ, নির্বাহী পরিচালক, PSTC বলেন,“এই স্বীকৃতি আমাদের SRHR অঙ্গীকার, জবাবদিহিতা ও দলগত প্রচেষ্টার একটি শক্তিশালী প্রতিফলন। মাত্র ২১ মাসে আমরা সহযোগিতা থেকে সদস্যপদের এই যাত্রায় পৌঁছেছি, যা আমাদের সবার জন্য গর্বের।”

ডঃ আলভারো বর্মেহো, ডিরেক্টর জেনারেল, আইপিপিএফ; মিস টোমোকো ফুকুদা, রিজিওনাল ডিরেক্টর, সারো-আইপিপিএফ; এবং ডঃ নূর মোহাম্মদ, এক্সিকিউটিভ ডিরেক্টর, পিএসটিসি, লন্ডন, যুক্তরাজ্যে আইপিপিএফ বোর্ড অফ ট্রাস্টিস মিটিংয়ের পূর্বে অনুষ্ঠিত পরামর্শ সভায়।

IPPF-এর সদস্য হিসেবে যুক্ত হওয়ার মাধ্যমে PSTC এখন বৈশ্বিক একটি শক্তিশালী SRHR নেটওয়ার্কের অংশ, যা ১৪০টিরও বেশি দেশে কাজ করছে। এর মাধ্যমে PSTC আরও বিস্তৃত জ্ঞান, কারিগরি সহায়তা ও আন্তর্জাতিক পরিসরে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে।

এই অর্জনের পেছনে IPPF-এর গ্লোবাল ও সাউথ এশিয়া আঞ্চলিক অফিসের অব্যাহত দিকনির্দেশনা এবং PSTC-এর গভর্নিং বডির নেতৃত্ব ও কর্মীদের নিষ্ঠার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

PSTC এখন IPPF Strategy 2028-এর সঙ্গে সামঞ্জস্য রেখে তার ২০২৫–২০৩০ কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাবে, যাতে উদ্ভাবন, অন্তর্ভুক্তি ও প্রভাবকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের জনগণের মাঝে স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করা যায়।

আ. দৈ./কাশেম/ এস রহমান


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝