সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৫:৩৭ পিএম   (ভিজিট : ১৬৪)
X

রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ জুন) ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শামসুল আলমকে বুধবার রাতে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

তালেবুর রহমান বলেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসালম বলেন, শামসুল আলমের বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে আদালতে তোলা হবে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝