সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইসরায়েলকে সামরিক সহায়তা না দিতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৯:১০ পিএম   (ভিজিট : ২২৩)
X

যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেয়, তবে তা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই মন্তব্য করেন তিনি।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের তথ্য অনুযায়ী, রিয়াবকভ বলেছেন—যুক্তরাষ্ট্র যেন এমন সহায়তা দেওয়ার চিন্তাও না করে। তিনি জানান, রাশিয়া ইসরায়েল ও ইরান উভয়ের সঙ্গেই যোগাযোগ রাখছে।

এদিকে ইসরায়েল-ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, পুতিন টেলিফোনে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় এই সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

আলোচনায় পুতিন জানান, তিনি মধ্যস্থতার জন্য প্রস্তুত এবং এই সংকট নিয়ে আঞ্চলিক অন্য নেতাদের সঙ্গেও তিনি আলোচনা করছেন।

তবে ইতিপূর্বে ইরান ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করার জন্য পুতিনের এমন প্রস্তাবকে নাকচ করে দিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা, প্রত্যাখ্যান করেছিল ইসরায়েলও।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝