সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাদ্দাম হুসেইনের মতো পরিণতি হবে খামেনির: ইসরায়েলের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৭:৪৯ পিএম   (ভিজিট : ১৬৪)
X

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে ইরানের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইনের মতো পরিণতি বরণ করতে হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাতজ।তিনি বলেন, ২০০৩ সালে মার্কিন আগ্রাসনের সময় সাদ্দাম হুসেইনের যে পরিণতি হয়েছিল, খামেনিকে একই পরিণতি বরণ করতে হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইসরাইল কাতজ বলেন, ‘আমি ইরানি স্বৈরশাসককে সতর্ক করে বলতে চাই, তারা যদি যুদ্ধাপরাধ করে এবং ইসরায়েলি বেসামরিকদের হত্যা করে তবে চরম পরিণতি বরণ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘খামেনির নিশ্চয়ই মনে আছে পার্শবর্তী দেশ ইরাকের স্বৈরশাসকের কী পরিণতি হয়েছিল।’

গত শুক্রবার ইরানের ওপর এক নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। এতে শীর্ষ সেনা কর্মকর্তাসহ পরমাণু বিজ্ঞানী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা নিহত হন। তেহরান দাবি করেছে, হামলায় ৭৮ জন প্রাণ হারিয়েছে। এরপর শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল ও ইরান। এতে উভয় দেশেই বহু মানুষ হতাহত হয়েছেন। সেদিনই ইরান মোট ২০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইসরায়েলে। অন্তত ২২টি এলাকায় আঘাত হেনেছে এই মিসাইল ও ড্রোন। এখনো দুই পক্ষা পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।  দুই পক্ষের শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছেন আরও অনেকে।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝