রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির “ক্লিন স্কুল: নো মসকিটো” কার্যক্রম শুরু
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ১১:১৪ পিএম  আপডেট: ১৬.০৬.২০২৫ ১১:২১ পিএম  (ভিজিট : ৩০৮)
X

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এডিস মশা ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ মশক নিধন কার্যক্রম “ক্লিন স্কুল: নো মসকিটো” শুরু করেছে। আজ  সোমবার (১৬ জুন ) সকালে তেজগাঁও মডেল হাই স্কুলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ডিএনসিসির আওতাধীন ৫৪টি ওয়ার্ডে আজ ১৬ জুন থেকে ২১ জুন পর্যন্ত (স্কুল খোলার পূর্বদিন পর্যন্ত) একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে।

পবিত্র ঈদুল আযহার পরবর্তীসময়ে বন্ধ থাকা স্কুল/কলেজ ভবন এবং আঙিনায় এডিস ও অন্যান্য প্রজাতির মশার বংশবৃদ্ধি বেড়েছে বলে ডিএনসিসির বেসলাইন সার্ভেতে উঠে এসেছে। 

এ প্রেক্ষিতে ঈদের পর স্কুল/কলেজ ভবন ও আঙিনায় মশক ধ্বংস এবং অপসারণযোগ্য সম্ভাব্য প্রজনন ক্ষেত্রসমূহ নির্মূলের লক্ষ্যে এ বিশেষ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

এ কার্যক্রমের আওতায় মোট ১,২৪৪টি স্কুল/কলেজ ভবন ও আঙিনায় মশা ও মশার প্রজননক্ষেত্র অপসারণ, পূর্ণবয়স্ক মশা ধ্বংসে স্প্রে এবং লার্ভা ধ্বংসে ঔষধ প্রয়োগ করা হবে।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝