রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬,
১৯ মাঘ ১৪৩২
ই-পেপার

রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬
রাজনীতি
জুলাই-আগস্টে নেতাকর্মীরদের ওপর সহিংসতার তথ্য সংগ্রহে আ.লীগ
Publish: Saturday, 31 August, 2024, 5:49 PM  (ভিজিট : 264)

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত ৫ আগস্ট। এরপর সারা দেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটে। আওয়ামী লীগের হিসাবে এসব সহিংসতায় প্রাণ হারিয়েছেন দলের শতাধিক নেতাকর্মী। 


গত জুলাই-আগস্ট সহিংসতা, সরকারি স্থাপনা ও থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ভিডিও, ছবি ও সংবাদের লিংক কিংবা ফেসবুক-ইউটিউবের প্রতিবেদনসহ সব তথ্য ইমেইলে সংগ্রহ করছে দলটি। 

 

শুক্রবার (৩০ আগস্ট) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এসব তথ্য ইমেইলে পাঠাতে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও তৃণমূলের কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়।

 

এতে বলা হয়, গত ১ আগস্ট থেকে (বা জুলাই মাসেও) এখন পর্যন্ত দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন এবং সিটি করপোরেশন ও পৌরসভার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস ভাংচুর-অগ্নিসংযোগ-লুটপাট, আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের হত্যা, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট এবং বিভিন্ন সরকারি স্থাপনা, থানায় হামলা-ভাংচুর এবং অগ্নিসংযোগের ভিডিও, ছবি, নিউজ লিংক কিংবা ফেসবুক-ইউটিউবে প্রতিবেদনের যত তথ্য আছে সব ই-মেইল করুন। ই-মেইল ঠিকানা: info@albd.org এবং webteam@albd.org। 

 

ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, বর্তমান অরাজক পরিস্থিতিতে তথ্যদাতার পরিচয় বা তথ্যের রেফারেন্স গোপন রাখা হবে।

 

আ.দৈ/এআর

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জামায়াতের আমির পুরুষই হবেন, নারী নয়
গুমের সময় জমটুপি পরানো সেনা কর্মকর্তাকে চিনে ফেলেন আযমী
১১ ও ১২ ফেব্রুয়ারি ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে
শেরপুরে জামায়াত নেতা হত্যা,প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন
ঝালকাঠিতে র‌্যাবের গুলিতে পঙ্গু লিমনকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

দুদকে না এসে সময়ের আবেদন ডিএনসিসির প্রশাসক এজাজের
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে দরপত্র জালিয়াতি, সিন্ডিকেটের কবজায় ১০০ কোটির কাজ
ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা, রয়েছেন নজরদারিতে
ফরিদপুরে ভেকু পুড়ালোর ঘটনায় বিএনপিকে জড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন
বিশ্বকাপ আয়োজন পরিবর্তনের ইঙ্গিত, স্থান হতে পারে আরব আমিরাত
রাজনীতি- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝